1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে গরু চুরি মামলার মূল হোতা পৌর কাউন্সিলর আবুল সহ গ্রেপ্তার ৩ - somoybanglatv.com
May 6, 2026, 12:09 pm

হোসেনপুরে গরু চুরি মামলার মূল হোতা পৌর কাউন্সিলর আবুল সহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই 26, 2023
  • 35 Time View

প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরি মামলার মূল হোতা পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৫ জুলাই) হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য জানান।আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের শহীদ উদ্দিন ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও উপজেলার চরকাটিহারী গ্রামের আমান আলী ওরফে ইমান আলীর ছেলে ওমর ফারুক (৩৮)।পুলিশ জানায়, গত ১৯ জুলাই হোসেনপুর উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি হয়।পরে এ গরু চুরির ঘটনা হোসেনপুর থানায় একটি অভিযোগ করা হয়। পরে সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মাধখলা এলাকায় দিয়ে গরু-বাছুর বিক্রি করার উদ্দেশে কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া বাজারে নিয়ে যাওয়ার পথে জগদল এলাকায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা।পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে গ্রেপ্তার করা হয়।এ সময় তিনটি চোরাই গরু ও বাছুর উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, এ ঘটনায় চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়ার দায়ের করা গরু চুরির মামলায় অভিযান চালিয়ে গরুসহ হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন ফারুক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি