1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটে জুয়েলারি দোকানের ৯০ ভরি স্বর্ণালংকার চুরির মামলায় গ্রেফতার ১ - somoybanglatv.com
May 6, 2026, 12:09 pm

বাগেরহাটে জুয়েলারি দোকানের ৯০ ভরি স্বর্ণালংকার চুরির মামলায় গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর 18, 2023
  • 27 Time View

বিশেষ প্রতিনিধি : এনামুল হক গত ২৫/০৮/২০২৩ খ্রি তারিখে বাগেরহাটে সোনার দোকান থেকে ৯০ ভরি সোনা চুরি হয়। এ ঘটনার প্রেক্ষিতে বাগেরহাট সদর থানায় দোকনের মালিক মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কে, এম, আরিফুল হক, পিপিএম মহোদয় এর নির্দেশনায় বাগেরহাট সদর মডেল থানা পুলিশের অভিযানে খুলনা জেলার রূপসা থানার রহিম নগর এলাকা থেকে নান্না মিয়া(৫২) পিতা: মৃত হায়েজ খান নামে একজন কে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ১ পিচ গলার হার, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২ পিচ স্বর্ণের আংটি, ২ পিচ স্বর্ণের ঝুমকা, ২ টি স্বর্ণের বিদেশী চেইন, ১ টি লোহার রড, ২ টি লোহার পাত,৪ টি স্কু ড্রাইভার,৩ টি সেলাই রেঞ্জ,১ টি লোহা কাটা হাত করাতের ফ্রেম,১ টি কাঠ কাটা হাত করাত, ১ জোড়া পুরাতন হ্যান্ড গ্লোভস, ১ টি প্লাস্টিকের তৈরী বাটালির আছড়ি ও ২ টি কাটিং প্লাস উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি