1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় শীতার্তদের পাশে হাজী মকবুল হোসেন - somoybanglatv.com
May 6, 2026, 2:23 pm

পাকুন্দিয়ায় শীতার্তদের পাশে হাজী মকবুল হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি 14, 2023
  • 58 Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন উপজেলার জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মকবুল হোসেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে জাংগালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামে আলহাজ্ব মো. মকবুল হোসেনের বাড়ি প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল।

আলহাজ্ব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল।

এ সময় জাংগালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) অধ্যক্ষ আবু জাফর মো. আকরাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুছ ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা এবং জাংগালিয়া ইউনিয়নের দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি