1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে ১০০ দিন পর করোনা শনাক্ত - somoybanglatv.com
May 6, 2026, 3:27 pm

কিশোরগঞ্জে ১০০ দিন পর করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি 15, 2023
  • 56 Time View

প্রতিনিধি তারেক আহম্মেদ হেলাল :কিশোরগঞ্জে ১০০ দিনেরও বেশি সময় পর নতুন একজনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের ৩ নভেম্বর সর্বশেষ একজনের করোনা ধরা পড়েছিল সদরে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের মঙ্গলবার রাত ১১টার সময় প্রকাশিত পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, মঙ্গলবার ৩৭৭টি নমুনা পরীক্ষায় সদরে একজনের করোনা ধরা পড়েছে। ৩৭৬টি নমুনা নেগেটিভ হয়েছে। এর আগে টান ১০০ দিনের বেশি এ জেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি। অবশ্য অন্য দুই রোগীও সন্দেহের তালিকায় রয়েছে।

বহুদিন ধরেই এ জেলায় এক অংকের নমুনা পরীক্ষা হচ্ছে। কিন্তু আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাওরাঞ্চল সফরকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে মতবিনিময় সভায় অংশ নেওয়ার লোকজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। যে কারণে নমুনা সংখ্যা বেড়ে গেছে। এতেই নতুন একজনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানিয়েছেন, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪টি। এর মধ্যে পজিটিভ হয়েছে ১৪ হাজার ৪৮৪টি। শনাক্তের হার ৯ দশমিক ৬৯। তবে গত ১০০ দিনে শনাক্তের হার ছিল শূন্য। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১৫ জনের।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি