1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও বৃক্ষরোপণ কর্মসূচি - somoybanglatv.com
May 6, 2026, 2:22 pm

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি 24, 2023
  • 57 Time View
প্রতিনিধি জহিরুল ইসলাম রতন :আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় (আরপিএসইউ) প্রথম আলো বন্ধুসভার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে নবগঠিত কমিটির অভিষেক ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সাব্বির ইসলাম রাফি সভাপতি ও আলো আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও নবগঠিত নতুন কমিটি ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সরকার হীরেন্দ্র চন্দ্র, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব উত্তম রায়, সাধারণ সম্পাদক জাফর সাদিক, বন্ধুসভা ঢাকা মহানগর কমিটির সভাপতি হাসিনা মোস্তাফিজ, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক রোমানা পাপড়ি এবং ঢাকা মহানগর কমিটির বইমেলা সম্পাদক মেঘা খেতান।
এইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর আরপিএসইউ কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সুশীল কুমার দাসের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নাচ ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অংশের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি