1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
'ড. ইউনূসকে ইস্যু করে বিএনপি অশুভ খেলা খেলতে চায়' - somoybanglatv.com
May 6, 2026, 3:12 pm

‘ড. ইউনূসকে ইস্যু করে বিএনপি অশুভ খেলা খেলতে চায়’

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর 6, 2023
  • 25 Time View

প্রতিনিধি মোঃ এনামুল হক

ড. ইউনূসকে ইস্যু করে বিএনপি অশুভ খেলা খেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অশুভ শক্তি দেশে সাম্প্রদায়িক হামলাও চালাতে পারে।

পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ বুধবার এসব কথা বলেন কাদের।

কাদের বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি সাম্প্রদায়িক হামলা ঘটাতে পারে। সাম্প্রদায়িক হামলা থেকে রক্ষা করতে সকলকে সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা সরকারই এদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় আন্তরিক বলেও মন্তব্য করেন কাদের। বলেন, গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন আর কেউ নেই।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের বাড়ি-ঘরে কোনো অশুভ শক্তি যেন ক্ষতি না করতে পারে, আমি সবাইকে আহ্বান করব, আপনাদের পাশে দাঁড়াতে হবে। নিরাপত্তা দিতে হবে। বাসা বাড়ির নিরাপত্তা, মন্দিরের নিরাপত্তা, মণ্ডপের নিরাপত্তা। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক আছে। আমাদের জনগণকেও সতর্ক থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি