1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হরতালে ইউএনওর গাড়ি ভাঙচুর - somoybanglatv.com
May 6, 2026, 12:05 pm

হরতালে ইউএনওর গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর 29, 2023
  • 14 Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া

বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ জানান, গতরাতে ডাক্তারের পরামর্শ নিতে কিশোরগঞ্জ সদরে আসেন। পরে রাত বেশি হওয়ায় তিনি জেলা সদরে রাতযাপন করেন। রবিবার সকালে তিনি করিমগঞ্জ থানার বালিখোলা ঘাটে পৌঁছে গাড়িটিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকায় পৌঁছালে হরতাল সমর্থক পিকেটাররা ইটপাটকেল ছুড়ে গাড়িটি ভাঙচুর করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর শোলাকিয়া এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারপর কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করায় হরতাল সমর্থকদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তা ছাড়া হরতালকে কেন্দ্র সব কিছুই স্বাভাবিক রয়েছে।

সরেজমিন দেখা যায়, সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ঢিলেঢালাভাবেই পালন হচ্ছে হরতাল। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বেশ কিছু দোকানপাটও খোলা রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি কর্মজীবী মানুষের উপস্থিতিও দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি