ময়মনসিংহে ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ ০৯ ডাকাত গ্রেফতার।
Reporter Name
Update Time :
বুধবার, অক্টোবর 18, 2023
12 Time View
কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া
আজ ১৮ অক্টোবর ২০২৩ তারিখ রাত ০২:৩৫ ঘটিকায় ভালুকা থানাধীন মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা, ময়মনসিংহ জনাব মো: কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ হাতেনাতে ৯ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের পরিচয় নিম্নরূপ-
১. মোঃ মাজহারুল ইসলাম (৪৫), পিতা: মোঃ আশরাফ আলী @ আশু,
অভিযানকালে ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃতব্য নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধারপূর্বক জব্দ করা হয়-
১। ১টি নীল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন পিক-আপ গাড়ী,
২। ১টি লোহার তৈরী রাম-দা,
৩। ১টি স্টিলের চাপাতি,
৪। ১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, ৫। ১টি কাটার,
৬। প্লাষ্টিকের রশি ০৩ টুকরা,
৭। ৩টি লোহার রড, প্রতিটি ৩ ফুট দীর্ঘ, এবং
৮। ০২টি সাদা কসটেপ
উল্লিখিত ডাকাতগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদেরজে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে প্রকাশ করে এবং তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে।
তাদের বিরূদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং-২৫, তারিখ-১৮/১০/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; রুজু করার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন