1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না: কাদের সিদ্দিকী - somoybanglatv.com
May 6, 2026, 2:10 pm

ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না: কাদের সিদ্দিকী

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর 14, 2023
  • 22 Time View

প্রতিনিধি মোছাঃ খাদিজা আক্তার

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, প্রয়োজন হলে আমরা ৩০০ আসনে নির্বাচন করবো। বিএনপি করবে না ভোট পাবে না, আমার গামছা মার্কা নির্বাচন করবে। নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস। এসব আর না, নৌকা পেলেই পাস হবে না। এবার গামছাও আছে, লাঙলও আছে। ধানের শীষ নাই তাতে কী? আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে। যার ইচ্ছা প্রত্যেকেই দাঁড়াতে পারবে, কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে।

শুক্রবার (১৩ অক্টাবর) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর সাহাবুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে কে আসল আর কে আসল না-এটা বড় কথা না। শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে, আমরা কেন্দ্রে ভোটার চাই। শত শত, হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয়, তাহলে নির্বাচনে কে আসল আর কে আসল না, তা নিয়ে চিন্তা নাই।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না। তারা মনে করে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনিই কেবল নেতা। কিন্তু আমি তো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার ডাকেই যুদ্ধ করেছি। জিয়াউর রহমানকে ততক্ষণ মানি, যতক্ষণ তার নেতা শেখ মুজিবুর রহমান। যদি বলেন জিয়াউর রহমানই নেতা-শেখ মুজিব কিছুই না, তাহলে জিয়াউর রহমানও আমার কাছে কিছুই না।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস ছবুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি