1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়া ঈদুল আযহা নামাজ অনুষ্ঠিত - somoybanglatv.com
May 6, 2026, 4:31 pm

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়া ঈদুল আযহা নামাজ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন 28, 2023
  • 31 Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হয়েছে। দেশে প্রচলিত নিয়মের এক দিন আগেই উপজেলার কলাদিয়া গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ ঈদে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। ময়মনসিংহের মাওলানা শায়েখ আব্দুল্লাহ মাসুম এই ঈদের জামায়াতে ইমামতি করেন।

এলাকাবাসী জানান, সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বিগত ১২ বছর ধরে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামসহ আশপাশের এলাকার দুই শতাধিক নারী-পুরুষ পবিত্র রোজা ও দুটি ঈদ উৎসব পালন করে আসছেন। এ ধারাবাহিকতায় আজ বুধবার সকাল সাড়ে ৭টায় তাঁদের নির্মিত হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) নামের জামে মসজিদে এ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এই মতের অনুসারী কলাদিয়া গ্রামের ডা.মাজু মিয়া বলেন, ২০১২সাল থেকে আমরা সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে পবিত্র রোজাসহ ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছি। তবে আজ বুধবার আমরা পশু কোরবানি করব না। আগামীকাল এলাকার সকলের সঙ্গেই পশু কোরবানি করব।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি