1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাজিতপুরে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আজহার উদ্দিন নয়ন আটক - somoybanglatv.com
May 6, 2026, 6:58 pm

বাজিতপুরে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আজহার উদ্দিন নয়ন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ 25, 2023
  • 44 Time View

প্রতিনিধি এনামুল হক :কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অভিযান পরিচালনা করে এক কেজি পাঁচ শত গ্রাম গাঁজাসহ আজহার উদ্দিন নয়ন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী আজহার উদ্দিন নয়ন (২৩) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সাগরফেনা এলাকার মো. জিলু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে বাজিতপুর উপজেলার সাগরফেনিা সাকিনন্থ কাঞ্চন মিয়ার বসত ঘর সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী আজহার উদ্দিন নয়নকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি পাঁচ শত গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ী আজহার উদ্দিন নয়ন (২৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়াসেল।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি