1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে অর্থ ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ - somoybanglatv.com
May 6, 2026, 6:59 pm

হোসেনপুরে অর্থ ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ 23, 2023
  • 50 Time View

প্রতিনিধি রিমেল ফকির : কিশোরগঞ্জের হোসেনপুরে নগদ অর্থ ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিদলা ইউনিয়নের মোমেনা খাতুন শান্তি (৫০) বাদী হয়ে হোসেনপুর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়,মোমেনা খাতুন শান্তির স্বামী মো. জহিরুল ইসলাম রতন মিয়া একজন মানবাধিকার কর্মী। গত ১৬ মার্চ তারিখে সাহেবেরচর গ্রামের কয়েকজন মিলে রতন মিয়াকে তার বাড়ির সামনে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে৷ পরে তার ঘর হতে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সহ নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ এ কাজে বাধাঁ প্রদান করলে তাকে আবারও মারপিট করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে সর জমিনে গিয়ে জানা যায় আশরাফুল ইসলাম কবিরের হাতে দেশীও অস্ত্র চুরি দিয়ে রতন কে খুন করার চেষ্টা করে তারপর ঘটনার স্থলে  গিয়ে হোসেনপুর মডেল পেস ক্লাবের সাধারণ সম্পাদক সনজিত সিল, ও কিশোরগঞ্জ জেলা মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি সাধারন সম্পাদক এস,কে শাহীন নবাব সহ সাংবাদিকবৃন্দ বিষয়টি নিশ্চত করে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান,তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি