1. somoybanglatv.com@gmail.com : somoybanglatv :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার - somoybanglatv.com
May 6, 2026, 6:40 pm

১৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর 10, 2022
  • 115 Time View

কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যা মামলার এক আসামিকে হত্যাকাণ্ডের ১৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম হবি মিয়া (৫০)। সে উপজেলার তারাপাশা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার গোরস্থান গেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হোসেনপুর থানা পুলিশের এসআই রেজাউল করিম ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ২০০৫ সালে তারাপাশা গ্রামে রস্তম আলী খুন হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হাতিম মিয়া বাদী হয়ে হবিসহ কয়েকজনের নামে হোসেনপুর থানায় হত্যা মামলা (নং-০৪(২)২০০৫) করেন।

আদালত থেকে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে হবি মিয়া পরিবারের লোকজনসহ আত্মগোপনে চলে যায়।

পরবর্তী সময়ে সে বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে দিনমজুরির কাজ করতো।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হবি মিয়ার সন্ধানে হোসেনপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ডোর টু ডোর অপারেশনের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি